প্রিন্ট এর তারিখঃ Apr 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 16, 2026 ইং
গাজীপুরের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু
সুব্রত চন্দ্র দাস (গাজীপুর প্রতিনিধি)
গাজীপুরের কালীগঞ্জে সকালে হাটার সময় বের হয়ে ট্রেনের ধাক্কায় এক বিদ্যালয়ের শিক্ষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ই জানুয়ারী২০২৬ ইং) ভোরে টঙ্গী-নরসিংদী-ভৈরব রেললাইনের কালীগঞ্জ উপজেলার নলছাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
নিহত শিক্ষক নাগরী এলাকার মৃত আমরুস রোজারিওর ছেলে কমল খ্রীষ্টফার রোজারিও (৬৫)। তিনি কালীগঞ্জের পানজোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতো আজকে সকালে ঘুম থেকে উঠে বাড়ি থেকে বের হয়ে হাঁটার এক পর্যায়ে তিনি নলছাটা রেলক্রসিং এলাকায় রেললাইন ধরে হাঁটছিলেন। এসময় হঠাৎ একটি ট্রেন এসে তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। শিক্ষকের এ মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পানজোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার মেরি দেবাশীষ শিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সময়বাংলা